
শরিফুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞাকে বিজয়ের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (বুধবার) বিকেলে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে চন্ডিপুর বিশ্বাসটোলায় সিনিয়র আশরাফের আমবাগানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীম কবির হেলিম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক সিপারুল ইসলাম মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুখলেশুর রহমান, যুগ্ম আহবায়ক ইমাম শাহাদাত হোসেন সোহাগ, সারওয়ার জাহান সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মুসলিম রিসাদ, আদিনা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাগিব রেসাদ রিফাতসহ নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও মহিলা সদস্যবৃন্দ। মতবিনিময় সভাটি শতশত নেতাকর্মীসহ সাধারণ পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়। সভায় উপস্থিত সকলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ শাহজাহান মিঞাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার অঙ্গীকার করেন। সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।